রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে জানা যাবে কাল-পরশু

অনলাইন নিউজ পোর্টাল • 09 নভেম্বর 2020, 06:18 বিকাল • 348 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে জানা যাবে কাল-পরশু

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা তা শিক্ষা মন্ত্রণালয় কাল-পরশুর মধ্য জানাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এরআগে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন।

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এর পরে কী সিদ্ধান্ত হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও অ্যাগ্রি করছেন, গুড অ্যাপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কমফরটেবল জোনের মধ্যে আছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত কওমী মাদরাসা ছাড়া অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে।