রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 21 জানুয়ারী 2021, 02:57 দুপুর • 315 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে

কোনো বিলম্ব ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ রিট করেন ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম সরকার।

রিটের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে এ রিটের শুনানি হতে হবে।

শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপ সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরিক কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে ১১ জানুয়ারি আইনি নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়।

ওই নোটিশে বলা হয়, কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এরমধ্যে মোট ১১ বার স্কুল বন্ধের তারিখ বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর সময় বাড়ানো হয়। তখন ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তাই ১৬ জানুয়ারি আর মেয়াদ বৃদ্ধি না করতে নোটিশে অনুরোধ করা হয়েছে। না হলে শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।