রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিক্ষা

শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2020, 10:44 রাত • 808 বার পঠিত
শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

 

শিক্ষাকে আরো বাস্তবসম্মত করতে শিগগিরই শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

তিনি বলেছেন, এখন শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষার মান অর্জন করার কোন বিকল্প নেই।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত বেষ্ট রির্পোর্টিং অ্যাওয়ার্ড ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জ্ঞানার্জনের জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভরশীলতা নয় অ্যাকটিভিটি বেইজড কার্যক্রম খুব জরুরী। বাস্তবতার সঙ্গে সংগতি রেখে পড়াশোনা করলে তা আরো বাস্তবিক হতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় চ্যালেঞ্জ ছিল সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। বর্তমানে সবাইকে শতভাগের কাছাকাছি শিক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পিছনে দৌড়াতে গিয়ে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক চাপও বাড়ছে। এই সংকট থেকে বের হয়ে আসতে পরীক্ষা ও সনদের (সার্টিফিকেট) নির্ভরতা কমিয়ে শিক্ষাকে ভীতির নয়, আনন্দদায়ক করে গড়ে তোলা হবে।