রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিক্ষা

ফেলোশিপের জন্য হাবিপ্রবির ১৩৯ জন শিক্ষার্থী মনোনীত

অনলাইন নিউজ পোর্টাল • 13 জানুয়ারী 2021, 06:59 সকাল • 163 বার পঠিত
ফেলোশিপের জন্য হাবিপ্রবির ১৩৯ জন শিক্ষার্থী মনোনীত
 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২০-২১ অর্থ বছরের জন্য মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৩৯ জন শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাবিপ্রবির ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৯ জন শিক্ষার্থী এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে। 

সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থরকে ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে মোট ৩২৪৯ জন ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

ফেলোশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আমি শুরু থেকেই হাবিপ্রবিকে এগিয়ে নিতে গবেষণার দিকে নজর দেই। এর প্রেক্ষিতে বেশ কিছু কাজ দৃশ্যমান হয়েছে আর কিছু কাজ চলমান রয়েছে। আশা করি সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যমান হবে। আমাগীতে হাবিপ্রবি থেকে আরো বেশিসংখ্যক শিক্ষার্থী গবেষণার জন্য এই বৃত্তি পাবে সেই প্রত্যাশা করি'।