রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
শিক্ষা

এইচএসসির ফলের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করার আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2020, 04:58 দুপুর • 963 বার পঠিত
এইচএসসির ফলের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করার আহ্বান

এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
 
বুধবার (১১ নভেম্বর) কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সগুলোর উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এ বছর উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। তথাপি কমিশন অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম/শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

 
চিঠিতে আরও বলা হয়, নিয়মানুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে। সে অনুসারে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পূর্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই।
 
উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে এবং ইউজিসি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা সংক্রান্ত নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার জন্য ইউজিসি বিশেষভাবে অনুরোধ জানায়।