রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
শিক্ষা

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

অনলাইন নিউজ পোর্টাল • 30 জানুয়ারী 2021, 12:45 দুপুর • 326 বার পঠিত
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

জানা গেছে, এবার ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার অর্থাৎ, ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। সেই হিসেবে আগের বছরের তুলনায় ৩.৪২ গুণ।

এ ছাড়া ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী।

মহামারির মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়েছে এবার। আগের বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ল্যাপটপের বাটন টিপে ফলাফল ঘোষণা করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ। ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার অনুরোধ করেন দীপুমনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।