রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
শিক্ষা

ডিসেম্বরে এইচএসসি’র ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

অনলাইন নিউজ পোর্টাল • 27 ডিসেম্বর 2020, 11:24 দুপুর • 297 বার পঠিত
ডিসেম্বরে এইচএসসি’র ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

ডিসেম্বরেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের চেষ্টা করছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে এ নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ বিষয়ে বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি এই মাসেই প্রকাশ করবার।

শিক্ষামন্ত্রীর দেয়া কথা যাতে রক্ষা হয় সেইজন্য জাতীয় টেকনিক্যাল কমিটির লোকেরাও কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী এই মাসেই ফল দিয়ে দিতে পারবো। রোববার (আজ) শিক্ষা মন্ত্রণালয়ে খসড়া অনুমোদনের সম্ভাবনা রয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে এ বছর নেয়া হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৭ই অক্টোবর সকলেই অটো পাসের ঘোষণা দেয়ার দিন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা দেয়া হবে বলে জানান।

এই বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম বলেন, রোববার (আজ) মন্ত্রণালয়ে খসড়া অনুমোদন দেয়ার সম্ভাবনা রয়েছে।

আর খসড়া অনুমোদন দেয়া হলে চলতি মাসেই পরীক্ষার ফল প্রকাশ করার বিষয়ে আশাবাদী। প্রসঙ্গত, টেকনিক্যাল কমিটির প্রস্তাব অনুযায়ী, জেএসসি পরীক্ষার ফলে ২৫ শতাংশ এবং এসএসসি পরীক্ষার ফলে ৭৫ শতাংশ নম্বর মূল্যায়ন করা হবে। তবে যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে এসএসসি’র ফলকে কেন্দ্র করে নম্বর নির্ধারণ করা হবে। বিষয়ভিত্তিক উন্নতির ক্ষেত্রে আগের ক্লাসের সেই বিষয়ের ফল মূল্যায়ন করা হবে।