রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে ১১২ বাংলাদেশি

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2020, 10:38 দুপুর • 1,317 বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে ১১২ বাংলাদেশি

মহামারি করোনার সংক্রমণের মধ্যেই যুক্তরাষ্ট্রে আটকেপড়া ১১২ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ফ্লাইটি রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর দ্বিতীয় ফ্লাইট।কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি কিউআর ৩৪৫৮, স্থানীয় সময় ৬ জুন সকাল ৯টায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করে।

এর আগে গত ১৭ মে যুক্তরাষ্ট্রে আটকাপড়া ২৪২ বাংলাদেশিকে দেশে ফেরার সুযোগ করে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস।