রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

ভোলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করলো কোস্টগার্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জানুয়ারী 2026, 06:12 বিকাল • 204 বার পঠিত
ভোলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করলো কোস্টগার্ড

ভোলার মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া মোছাম্মদ হাবিবা (৭) নামে এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। 

মোছাম্মদ হাবিবা স্থানীয় কালুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব মিয়ার সন্তান।

কোস্টগার্ড জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন ফেরীঘাট সংলগ্ন পুরাতন পন্টুন এলাকায় শিশুটি খেলা করতে গিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি জানতে পেরে কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম আজ রোববার সকাল সড়ে ৯টায় গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিন জানান, শিশুটি নদীতে পড়ে যাওয়ার সনয় ওই এলাকায় কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি টহল দল তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।