রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
আন্তর্জাতিক

ভারত-নেপাল দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2020, 06:26 বিকাল • 1,275 বার পঠিত
ভারত-নেপাল দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু

কোনো অবস্থাতেই মানচিত্র বদলানো হবে না বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে নেপাল। লিপুলেখ গিরিপথ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়ে সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। 

গত ২ নভেম্বর জম্মু-কাশ্মীর নিয়ে নিজেদের মানচিত্র বদল করেছে ভারত। সম্প্রতি লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস-মানস সরোবরে যাওয়ার পথ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। এতে প্রতিবাদ জানায় নেপালের সরকার। 

এর আগে গত মে মাসে বিতর্কিত মানচিত্র প্রকাশ করে নেপাল। নেপালের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানায় ভারত। এমনকি এই পদক্ষেপের পেছনে চীনের উস্কানি থাকতে পারে বলেও ইঙ্গিত দেয় দেশটি। ফলে ২ দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পায়।