রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম

অনলাইন নিউজ পোর্টাল • 18 ডিসেম্বর 2020, 04:40 দুপুর • 267 বার পঠিত
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে শীর্ষে ছিল চট্টগ্রাম। তবে প্রথম কোয়ালিফায়ারে দলটিকে ৪৭ রানে হারিয়ে সোজা ফাইনালে ওঠে খুলনা। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয় চট্টগ্রাম।

গ্রুপ পর্বে আট ম্যাচের ৭টিতেই জিতেছিল চট্টগ্রাম। এমনকি কোয়ালিফায়ারে হারলেও গ্রুপ পর্বে দুবার খুলনালে হারিয়েছিল মোহাম্মদ মিঠুনের দল। ফলে ফাইনাল ম্যাচে কেউই পরিষ্কার ফেবারিট নয়। 

অবশ্য সাকিব আল হাসান না থাকায় খুলনার শক্তি অনেকটাই কমে গেছে। তবে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, পাশে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এই দুজনের অভিজ্ঞতা ফাইনালে বড় ভূমিকা পালন করবে। 

অন্যদিকে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও চট্টগ্রামের মূল শক্তি তারুণ্য। দল হিসেবে দারুণ পারফরম্যান্সের মাধ্যমেই এতদূর এসেছে তারা। এছাড়া টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারী দুজনই চট্টগ্রামের। ফাইনালেও এ দুজন অর্থাৎ লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের দিকে তাকিয়ে থাকবে দলটি।