রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
এডিটর`স চয়েস

তিন দিনের মধ্যে বৃষ্টি হতেপারে, কমবে তাপমাত্রা

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 09:07 সকাল • 989 বার পঠিত
তিন দিনের মধ্যে বৃষ্টি হতেপারে, কমবে তাপমাত্রা

 মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ সারা দেশে বয়ে যাচ্ছে । এতে রাজধানীসহ প্রায় সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এক সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা চলছে।

তবে আগামী তিন দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল শনিবারের (২৮ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭.৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৮.২, সিলেটে ৩৬, রাজশাহীতে ৩৬.৮, রংপুরে ৩৩.১, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।