রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 02 অক্টোবর 2025, 02:41 দুপুর • 262 বার পঠিত
টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ অনেককে বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। 

পরে বুধবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। সেসময় ওই পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে উভয় বাহিনী গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।