রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2020, 11:54 দুপুর • 123 বার পঠিত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী শরীফ (২৬) নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দিনগত রাতে উপজেলার হ্নীলা শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ডাকাত শরীফ টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সালামের ছেলে।

শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত জড়ো হয়েছেন, এমন গোপন খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রোহিঙ্গা ডাকাতের পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ডাকাতের মরদেহ, দু’টি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।