রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
পর্যটন

স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 16 ডিসেম্বর 2020, 05:12 বিকাল • 496 বার পঠিত
স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্স সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ২৫৯ জন যাত্রী নিয়ে সাউদিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসে। ওই ফ্লাইটের কোনো যাত্রীর সঙ্গে করোনা পরীক্ষার সনদ ছিল না। তারা সবাই সৌদি আরবের কারাগারে বন্দি ছিলেন। তাদের করোনা পরীক্ষা না করিয়ে ঢাকায় আনার অনুমতি ছিল কি না, সাউদিয়ার কাছে তা জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রায় ২৪ ঘণ্টা পর ১৫ ডিসেম্বর ঢাকায় অবতরণ করা সাউদিয়ার আরও দু’টি ফ্লাইটে যথাক্রমে তিনজন ও ২৫৪ জন যাত্রী আসেন করোনা পরীক্ষার সনদ ছাড়াই। ওই যাত্রীরাও কারাবন্দি ছিলেন। কিন্তু সাউদিয়া অনুমতিপত্র দেখাতে সময় নেয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় সাউদিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেন বিমানবন্দরের কোর্ট।