রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
অর্থনীতি

সোনার দাম ভরিতে বাড়ছে ১ হাজার ৯৮৩ টাকা

অনলাইন নিউজ পোর্টাল • 06 জানুয়ারী 2021, 10:37 দুপুর • 328 বার পঠিত
সোনার দাম ভরিতে বাড়ছে ১ হাজার ৯৮৩ টাকা

দেশের বাজারে সোনার দাম ফের ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়। নতুন এ দর আগামীকাল বুধবার থেকে সারাদেশে কার্যকর হবে।

নতুন দর কার্যকর হওয়ায় বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে। 

আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। কাল থেকে ২২,২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে।

এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হয়। তার মধ্যে ৮ বার বেড়েছে, কমেছে ৬ বার। শেষ পর্যন্ত প্রতি ভরির দাম বেড়েছে ১২ হাজার ৩০৬ টাকা। তার মানে প্রতি মাসে গড়ে ১ হাজার টাকার বেশি দাম বেড়েছে গত বছর।

গত বছরের ৬ আগস্ট দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আর সর্বনিম্ন দাম? ১৯৭১ সালে সোনার ভরি ছিল ১৬০ টাকা। তার মানে গত পাঁচ দশকে সোনার দাম বেড়েছে ৪৬৬ গুণ।