রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুলাই 2021, 04:31 দুপুর • 903 বার পঠিত
সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে এগিয়ে টাইগাররা। ফলে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। 

সিরিজের প্রথম টি-২০ বেশ বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগাররা। এ ম্যাচে ব্যাটে বলে অনবদ্য ছিলেন রিয়াদের দলের সবাই।

বল হাতে মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শরিফুলরা ছিলেন সেরা ছন্দে। অন্যদিকে ব্যাট হাতে নাইম শেখ ও সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত। দুজনেই তুলে নেন ফিফটি।

সেই ধারা বজায় রেখে এ ম্যাচেও ফেবারিট বাংলাদেশই। টাইগারদের হারাতে হলে সিকান্দার রাজার দলকে নিজেদের সেরাটা দেওয়া ছাড়া উপায় নেই।