রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
স্বাস্থ্য

সিলেটে প্রথম টিকা নিলেন বিভাগীয় কমিশনার মশিউর

অনলাইন নিউজ পোর্টাল • 07 ফেব্রুয়ারি 2021, 02:54 দুপুর • 331 বার পঠিত
সিলেটে প্রথম টিকা নিলেন বিভাগীয় কমিশনার মশিউর

সিলেটে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ৪, ১০ ও ১১ নম্বর বুথে প্রথম ৩ জনকে টিকা দিয়ে টিকাদান কার্যক্রম শুরু হয়।


প্রথম টিকা নিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সাংবাদিকদের মধ্যে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ এবং সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন।


সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল  জানান, রোববার সিলেটের ৭শ জনকে টিকা দেওয়া হবে। ইতোমধ্যে তাদের মোবাইলে টিকা গ্রহণের জন্য বার্তা দেওয়া হয়েছে। এরইমধ্যে সিলেটে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৫১২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৮৯, সুনামগঞ্জের ৮ হাজার, হবিগঞ্জের ৬ হাজার ২২ ও মৌলভীবাজারের ৪ হাজার ৪০১ জন।

গত ৩১ জানুয়ারি সিলেটে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছায়। একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরের চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। প্রতি কার্টনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।