রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
স্বাস্থ্য

সারাদেশে করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি থেকে

অনলাইন নিউজ পোর্টাল • 21 জানুয়ারী 2021, 01:56 দুপুর • 345 বার পঠিত
সারাদেশে করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি থেকে

৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনার টিকাদান শুরু হবে।যাদের দরকার তারাই আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

জাহিদ মালেক বলেন, করোনার মধ্যে মানুষকে আমরা সেবা দিতে পেরেছি। যে কারণে বিশ্বের মধ্যে বাংলাদেশের মৃত্যু হার সবচেয়ে কম। করোনায় সংক্রমণের হারও কম। করোনায় আমরা ভালো করে সেবা দিতে পেরেছি, যেটা ইউরোপ-আমেরিকাও পারেনি। ইনশাল্লাহ ভ্যাকসিনও আমরা ভালোমত দিতে পারবো। আপনারা কোনরকম গুজবে কান দেবেন না। আগে আমরা সাধারণ মানুষকে ভ্যাকসিন দেবো। যাদের দরকার তারা আগে পাবে ভ্যাকসিন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।