রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

সাংবাদিকের ওপর হামলায় ছাত্রলীগ নেতার নামে মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 06 ডিসেম্বর 2020, 11:30 রাত • 264 বার পঠিত
সাংবাদিকের ওপর হামলায় ছাত্রলীগ নেতার নামে মামলা

সংবাদ সংগ্রহের সময় কুষ্টিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দিপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার এবং তার ক্যামেরা পারসনকে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

এছাড়া মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে।

রোববার (০৬ ডিসেম্বর) কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন দেবেশ।  

বর্তমানে আহত সাংবাদিক দেবেশ এবং তার সহযোগী ক্যামেরা পারসন হারুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা সূত্রে জানা যায়, ০৫ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এসবি পরিবহনের কাউন্টারে হামলার দৃশ্য ধারণ করতে গেলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদের নেতৃত্বে কয়েকজন দেবেশ ও হারুনকে মারধর করেন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।