রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
পর্যটন

সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন

মোহাম্মদ খাইরুল আমিন • 04 সেপ্টেম্বর 2025, 10:19 দুপুর • 241 বার পঠিত
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন

সিলেট, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে এই পর্যন্ত প্রায় ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এই সময়ে প্রায় ৩০ লাখ ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছে।

কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ লাখ ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সাদা পাথর পর্যটন স্থলে প্রায় ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার একদিনে ৫০ হাজার ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়। এছাড়াও, ১৩.৪ লাখ ঘনফুট পাথর ডাম্পিং স্ট্যান্ডে প্রতিস্থাপনের জন্য রাখা হয়েছে।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেট সদর উপজেলার ধোপাগুল ক্রাশিং জোন এবং জাফলং, গোয়াইনঘাটের মোহাম্মদপুর এলাকা থেকে ১ লাখ ৮ হাজার ৯১ ঘনফুট ভাঙা পাথর উদ্ধার করে। এর মধ্যে ৬১ হাজার ৯শ’ ঘনফুট ভাঙা পাথর ধোপাগুল এলাকা থেকে এবং ৪৬ হাজার ১৯১ ঘনফুট মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এই পাথরগুলো উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে।

বিএমডি’র পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ভাঙা পাথরের নিলাম আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, বিএমডি উদ্ধার হওয়া ভাঙা পাথরের নিলাম আহ্বান করেছে। পাশাপাশি উদ্ধারকৃত অক্ষত পাথরের প্রতিস্থাপন কাজও চলমান রয়েছে।