রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
স্বাস্থ্য

রুপান্তরিত করোনার ৭টি লক্ষণ

অনলাইন নিউজ পোর্টাল • 26 ডিসেম্বর 2020, 10:43 দুপুর • 576 বার পঠিত
রুপান্তরিত করোনার ৭টি লক্ষণ

পুরো ইউরোপ এখন আতঙ্কে রয়েছে করোনাভাইরাসের নতুন ধরনে। ভ্যাকসিনের খবরটি সবার আশা জাগালেও বার বার হতে হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি। ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও জানা গেছে নতুন স্ট্রেইনের আরো সাতটি নতুন লক্ষণের কথা।

    

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে। ফলে ভাইরাসটি মানুষের মধ্যে খুব দ্রুত ছড়াচ্ছে। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭টি নমুনার মিউটেশন পাওয়া গেছে। এতে ভাইরাসটি আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। ফলে ভাইরাসটি আগের তুলনায় অনেক বেশি গতিতে ছড়াচ্ছে।

নতুন এ স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও যুক্ত হয়েছে আরো বেশ কিছু লক্ষণ।

 

নতুন লক্ষণ গুলো হলো

  • ক্লান্তি
  • ক্ষুধামন্দা
  • মাথা ব্যাথা
  • ডায়েরিয়া
  • মানসিক বিভ্রান্তি
  • পেশী ব্যাথা
  • স্কিনে র‌্যাশ ওঠা

কিংস কলেজের গবেষকদের মতে, ‘যদি আপনার কোনো লক্ষণ দেখা দেয়, তবে হতে পারে আপনার করোনা হয়েছে, কোনো ঝুকি না নিয়ে দ্রুত বাসায় অবস্থান করে আইসোলেশনে থাকুন এং যত দ্রুত সম্ভব টেস্ট করুন।’