রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
প্রচলিত ভুল

রুকুর ভিত্তিহীন ফযীলত শরীরের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব...

ড. মো: সাইফুল ইসলাম • 21 আগস্ট 2026, 09:24 সকাল • 75 বার পঠিত
রুকুর ভিত্তিহীন ফযীলত শরীরের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব...

অনেক মানুষকেই বলতে শোনা যায়- একটি রুকুর অনেক মূল্য। বান্দা যখন রুকু করে, তখন নিজের শরীরের ওজন পরিমাণ স্বর্ণ সদকাহ করার সওয়াব পায়।

কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের ‘ধর্ম-দর্শন’ পাতায়ও বর্ণনাটি দেখা গেল। সেখানে এ বর্ণনার সাথে রুকুর ফযীলত বিষয়ে আরো বর্ণনা উল্লেখ করা হয়েছে। সেখানে আছে-

“বান্দা যখন রুকুর তাসবীহ বলে, তখন সমস্ত আসমানী কিতাব তিলাওয়াত করার সওয়াব পায়।

বান্দা যখন রুকু থেকে ওঠে, তখন তাকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান।”

রুকু নামাযের গুরুত্বপূর্ণ রোকন ও ফরয আমল। কুরআন কারীমে খোদ নামাযকেই রুকু শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে; কিন্তু কুরআন-হাদীসের কোথাও রুকুর এসব ফযীলত ও সওয়াবের কথা পাওয়া যায় না। উপরোক্ত সবগুলো বর্ণনাই বানোয়াট ও ভিত্তিহীন। 



#ভিত্তিহীন কাহিনী