রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রযুক্তি

রোবটকে সারা জীবনের জন্য`চেহারা`ব্যবহার করতে দিলেই মিলবে কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টাল • 28 নভেম্বর 2021, 10:21 দুপুর • 652 বার পঠিত
রোবটকে সারা জীবনের জন্য`চেহারা`ব্যবহার করতে দিলেই মিলবে কোটি টাকা


রোবটকে  সারা জীবনের জন্য 'চেহারা' ব্যবহার করতে দিলেই মিলবে কোটি টাকা। একটি রোবটকে নিজের মুখ ধার দেওয়ার বিষয়টি সিনেমা বা কোনো কল্পবিজ্ঞানের কাহিনীর মতো মনে হলেও বাস্তবে কিন্তু শিগগিরই এমন দিন আসতে চলেছে। ২০২৩ সাল থেকে বিভিন্ন হোটেল, শপিং মল এবং বিমানবন্দরগুলোতে সহায়তাকারী হিসেবে কাজ করবে রোবটগুলো।

এদিকে গত  শনিবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রোবট নির্মাতা প্রতিষ্ঠান প্রোমোবট তাদের পরবর্তী হিউম্যানয়েড রোবটের জন্য একটি 'দয়ালু ও বন্ধুত্বপূর্ণ' চেহারা খুঁজছে।  
প্রোমোবট চিরতরে তাদের চেহারা ব্যবহার করতে দিতে ইচ্ছুক, এমন সাহসী স্বেচ্ছাসেবককে 'চেহারার' বিনিময়ে দুই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৭০ লাখের বেশি) দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

তবে জানা যায় প্রোমোবটের তৈরি রোটটগুলো ইতোমধ্যে বিশ্বের ৪৩টি দেশে নানা কাজে ব্যবহৃত হচ্ছে।

প্রোমোবট জানিয়েছে, আমাদের কোম্পানি ফেশিয়াল রিকগনিশন, বাকপটুতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে। ২০১৯ সাল থেকে আমরা সফলতার সঙ্গে হিউম্যানয়েড রোবট প্রস্তুত ও সরবরাহ করছি। তবে আমাদের নতুন গ্রাহকরা বৃহত্তম প্রকল্প চালু করেছে। এবং এজন্য তারা আইনি জটিলতা এড়াতে নতুন রোটবের চেহারার ব্যাপারে লাইসেন্স চাইছে।

এই কারণেই নতুন হিউম্যানয়েড রোবটের চেহারায় ব্যবহারের জন্য 'দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ' মুখ খুঁজছে প্রোমোবট।

অকারণেই ইচ্ছুকদের দুই লাখ মার্কিন ডলার দিতেও চাইছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে যারা ইচ্ছুক, তারা খুব সহজেই প্রোমোবটের অনলাইনে গিয়ে নিবন্ধন করতে পারবেন। সেখান থেকে অর্থের বিনিময়ে পছন্দের 'চেহারা' বেছে নেবে প্রোমোবট।