রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

রাস্তায় নারীদের যৌন হয়রানির ভিডিও ভাইরাল, বৃদ্ধ গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 25 জানুয়ারী 2021, 08:11 রাত • 178 বার পঠিত
রাস্তায় নারীদের যৌন হয়রানির ভিডিও ভাইরাল, বৃদ্ধ গ্রেফতার

রাজশাহীতে রাস্তায় চলাচলকারী নারীদের যৌন হয়রানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বোয়ালিয়া থানা পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করে।

বিষয়টি নিয়ে সোমবার দুপুরে বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

গ্রেফতার ওই বৃদ্ধের নাম এনামুল হক বুলু (৬২)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কালিনগর গ্রামে। তিনি নগরীর শেখেরচক পাঁচানিমাঠ এলাকার জনৈক সেলিমের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মহানগরীর ব্যস্ততম এলাকা সাহেববাজার ও আরডিএ মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভিক্ষার নামে এই বৃদ্ধ নারীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। তার এসব কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিওসহ বেশকিছু ছবি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

তিনি বলেন, ভিক্ষার নামে অভিনব কায়দায় বৃদ্ধের যৌন হয়রানির বিষয়টি শফিউল ইসলাম দুলাল নামের এক যুবকের চোখে পড়ে। এরপরই গোপনে একটি ভিডিও ধারণ করে রোববার সন্ধ্যায় সেটি ফেসবুকে পোস্ট করেন তিনি।

ভিডিওটিতে দেখা যায়, নারীরের শরীর স্পর্শ করে ওই বৃদ্ধ ভিক্ষা চাইছেন। অনেকের স্পর্শকাতর স্থানেও হাত দিতে দেখা গেছে ভিডিওটিতে। ভিডিওটি পুলিশের নজরে এলে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ফেসবুকে ওই বৃদ্ধের যৌন হয়রানির ভিডিও দেখে এক স্কুলছাত্রী (১৬) থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগ করে। গত ২৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কুমারপাড়া এলাকায় ওই বৃদ্ধ উঠে দাঁড়াতে সহযোগিতা চায়। এ সময় সহযোগিতা করতে গেলে ওই বৃদ্ধ ছাত্রীটির স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করে ওই ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী থানায় মামলা দায়ের করেছেন।