রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
পর্যটন

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2025, 04:14 দুপুর • 215 বার পঠিত
রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাঙামাটি, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার উপকারিতা নিয়ে  সচেতনতামুলক আলোচনা করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. প্রতীক সেন, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ এবং রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।