রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

রাজধানীসহ ৬ সিটিতে সমাবেশ করবে বিএনপি

অনলাইন নিউজ পোর্টাল • 05 ফেব্রুয়ারি 2021, 04:23 দুপুর • 336 বার পঠিত
রাজধানীসহ ৬ সিটিতে সমাবেশ করবে বিএনপি

নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশের ৬টি সিটি করপোরেশন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বরিশালের সাবেক মেয়র ও বরিশাল সিটি করপোরেশনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, ৬ সিটি এলাকার জনগণকে ভোট কারচুপির বিষয়ে জানাতে আমরা ৬ সিটিতে সমাবেশ করব। প্রথম সমাবেশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর ধারাবাহিকভাবে বরিশালে হবে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহী ও সবশেষ ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে ৫ প্রার্থী তাদের সিটি নির্বাচনে কীভাবে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়র প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে এ সময় খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মনজুকে দেখা যায়নি। আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।