রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
সংস্কৃতি

প্রকাশিত হলো মুহাম্মদ সা.-এর জীবনী ‘সংক্ষিপ্ত সীরাত’

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2022, 04:40 দুপুর • 1,120 বার পঠিত
প্রকাশিত হলো মুহাম্মদ সা.-এর জীবনী ‘সংক্ষিপ্ত সীরাত’

আব্দুল্লাহ আফফান: প্রকাশিত হয়েছে হযরত মুহাম্মদ সা. এর সংক্ষিপ্ত জীবনী  ‘সংক্ষিপ্ত সীরাত’। এতে সীরাতের সুবিশাল ইতিহাস সংক্ষেপে সহজে বলার চেষ্টা করা হয়েছে। অল্পতে সীরাত আত্মস্থ করে রাখার মতো। সংক্ষিপ্ত হলেও এটি শুধু জীবনপঞ্জি/ ধারাবিবরণী নয়। একাডেমিক ধাঁচে লেখা একটি নাতিদীর্ঘ নবী জীবনী।

সংকলনে দুইভাবে রাসূল সা. এর জীবনীকে সাজানো হয়েছে— এক. নিবন্ধ আকারে। দুই. সারসংক্ষেপে। তবে নিবন্ধ এবং সারসংক্ষেপ পরস্পর রিপিট নয়। লেখক এ-এক অদ্ভুত সুন্দর ও সুনিপন বিন্যাস করেছেন।

বইয়ের প্রথম অংশে উনিশটি গবেষণালব্ধ নিবন্ধে ভাগ করে তিনি নবীজির আগমন-সুসংবাদের পথ ধরে বিদায়কাল পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করেছে—সময়ক্রম, টেক্সট, উদ্ধৃতি ও তথ্যসূত্র সহকারে। বংশ জন্ম পরিবার, জীবন যৌবন সফর, মেরাজ হিজরত হজ, গৃহ সমাজ ভাষণ, এমন কি জুমা মোজেযা দর্শন— কিছুই বাদ যায় নি। বিশেষকরে, জম্ম তারিখ নিয়ে গবেষণাধর্মী তথ্যগুলো চমৎকার হয়েছে।

বইয়ের শেষের সারঅংশটুকু, তিনি মাত্র ৩০ পৃষ্ঠায় লিখেছেন। সেটি ক্লাসিক্যাল বাংলা সীরাত সাহিত্যের একটি দীপ্তিময় পাঠের আনন্দ দেয়। লেখায় ভাব ফুটিয়ে, কবিতায়, সুখে, স্বাচ্ছন্দ্যে দুলতে দুলতে সীরাত সরোবরের একটি দরজা ধরে এগিয়ে যাওয়া যায় ‘নিভে যাওয়া সেই দিনের দীপালি মুখে।