রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
আন্তর্জাতিক

পাকিস্তানে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2020, 08:58 রাত • 1,379 বার পঠিত
পাকিস্তানে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও হানা দিয়েছে করোনা ভাইরাস। এবার একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড করেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটির ৬ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ৩৯ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির সর্বোচ্চ আক্রান্তের দুই প্রদেশ পাঞ্জাব ও সিন্ধুতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২৩০ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩২ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৭৩৫ জন।

পাঞ্জাবে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬০১ জন। সিন্ধুতে ৫১ হাজার ৫১৮ জন, খাইবার-পাখতুনখোয়াতে ১৭ হাজার ৪৫০ জন, বালুচিস্তানে ৮ হাজার ২৮ জন, ইসলামাবাদে ৭ হাজার ৯৩৪ জন। গিলগিত বালিতিস্তানে এক হাজার ৯৫ জন ও পাক অধিকৃত কাশ্মীরে ৬০৪ জন। পাকিস্তানে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৬৮ হাজার ৫৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।