রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
লাইফস্টাইল

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে এসব মারাত্মক ক্ষতি

অনলাইন নিউজ পোর্টাল • 27 জানুয়ারী 2021, 11:35 দুপুর • 464 বার পঠিত
অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে এসব মারাত্মক ক্ষতি

পায়েশ বা সেমাই মিষ্টি জাতীয় এসব খাবার কিশমিশ ছাড়া চিন্তাই করা যায় না। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের ব্যবহার করা হয় কিশমিশ। কিশমিশ আঙ্গুর শুকিয়ে তৈরি করা হলেও এতে রয়েছে আঙ্গুরের চেয়ে অনেক বেশি উপকারিতা। আয়রন, পটাসিয়াম, ভিটামিন বি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার সমৃদ্ধ কিশমিশ। 

নিয়মিত কিশমিশ খেলে হজমের সমস্যা দূর হয়, শরীরে রক্তাল্পতা রোধ করে। যা অ্যানিমিয়া থেকে বাঁচতে সহায়তা করে। এতে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যা রক্ত ​​গঠনে কার্যকর। কিশমিশে উপস্থিত তামা লাল রক্তকণিকা গঠনে সহায়তা করে। তবে অতিরিক্ত কিশমিশ খাওয়ার অনেক অসুবিধাও রয়েছে। জেনে নিন সেগুলো- 

> অনেকেরই কিশমিশ খেলে অ্যালার্জি হয়। যদি আপনারও এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিশমিশ খাওয়া বন্ধ করুন। 

> অতিরিক্ত কিশমিশ গ্রহণের ফলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এছাড়াও ডায়রিয়া, বমি, জ্বরও দেখা যায়।

> কিশমিশে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ প্রচুর পরিমাণে থাকে। তাই যাদের ওজন বেশি এবং ওজন কমানোর চেষ্টা করছেন তারা কিশমিশ খাবেন না। এটি গ্রহণের ফলে ওজন বাড়তে পারে। 

> বেশি কিশমিশ খাওয়ার ফলে গ্যাসের সমস্যাও হতে পারে।

> যাদের ডায়াবেটিস আছে তারা কিশমিশ কম খান। এটি টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়।

> বেশি কিশমিশ খাওয়ার ফলে শরীরে ক্যালরি বেড়ে যায় এবং ক্যালোরি বৃদ্ধির ফলে ওজনও বাড়তে পারে। আর ওজন বাড়ার কারণে আপনি আরও অনেক রোগের শিকার হতে পারেন।

> কিশমিশে উচ্চ ট্রাইগ্লিসারাইডস রয়েছে, যা হৃদরোগ, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।