রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

অর্থপাচার মামলায় এনু-রুপনের বিচার শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 27 জানুয়ারী 2021, 09:50 সকাল • 729 বার পঠিত
অর্থপাচার মামলায় এনু-রুপনের বিচার শুরু

রাজধানীর ওয়ারী থানার পৃথক দুই অর্থপাচার মামলায় ক্যাসিনো কারবারি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের এই আদেশ দেন।

আজ বুধবার (২৭ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার আসামিরা হলেন এনামুল হক, রুপন ভূঁইয়া, তুহিন মুন্সি, জয় গোপাল, আবুল কালাম আজাদ, নবী হোসেন,  সাইফুল ইসলাম, এনামূল ও রুপনের ভাই মেরাজুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া, শহিদুল হক ভূঁইয়া এবং তাঁদের সহযোগী পাভেল রহমান।

তবে মামলায় এনামূল ও রুপনের ভাই মেরাজুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া, শহিদুল হক ভূঁইয়া ও তাঁদের সহযোগী পাভেল রহমান পলাতক।