রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

অপরাধের বৃত্তে সিলেট ছাত্রলীগ!

অনলাইন নিউজ পোর্টাল • 27 জানুয়ারী 2021, 09:54 সকাল • 332 বার পঠিত
অপরাধের বৃত্তে সিলেট ছাত্রলীগ!

সিলেট ছাত্রলীগের কমিটি একাধিকবার বিলুপ্ত হয়েছে। নেপথ্যে ছিল— চাঁদাবাজি, টেন্ডার লুট, খুনাখুনি ও হামলার ঘটনা।

সবশেষ ২০১৭ সালে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়েছিল নিজ সংগঠনের কর্মী খুনের দায়ে। সেই বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে ছাত্রলীগ।

চাঁদাবাজি ও খুনাখুনির পর এবার ধর্ষণকাণ্ডের মতো অপরাধ এবং মাদকের সেবনের কালো পথেও জড়িত সিলেট ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব হচ্ছে কেবল নিয়ন্ত্রণহীনতার কারণে।

২০১৭ থেকে ২০২০ সাল পেরিয়েছে। তিন বছরের অধিককাল কমিটিহীন থাকার পরও শুভবুদ্ধির উদয় হয়নি সিলেট ছাত্রলীগের। ২০২১ সালে এসেও বিচ্ছিন্নভাবে পথ চলছে ক্ষমতাসীন দলের এই সংগঠনের নেতাকর্মীরা। একের পর এক অপরাধে জড়াচ্ছে ছাত্রলীগ। সবশেষ গত বছরের শেষ দিকে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় সংগঠনটির ইমেজ সংকট তলানিতে পৌঁছেছে।

সংগঠনের সাবেক দায়িত্বশীলরা বলছেন, দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি না থাকায় নেতাকর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। সংগঠনের নেতাকর্মীদের জবাবদিহিতা না থাকার কারণে অপরাধ কর্মে জড়াচ্ছেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, ছাত্রলীগ এখন ছন্নছাড়া। কমিটি না থাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মসূচি হয়। অনেবে গ্রুপ, উপ-গ্রুপে বিভক্ত হয়েছেন। অনেকে অপরাধে জড়াচ্ছেন। কমিটি থাকলে এরকম হতো না। সঠিক নেতৃত্ব না থাকার কারণে এমসি কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে। কমিটি না থাকায় কেউ দায়ভার নিতে চায় না।

তিনি বলেন, কমিটি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছি। জেলা আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছি। আশা করি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী নেতৃত্বে যারা আসবেন, তারা সংগঠনকে আরও সুদৃঢ় করবেন।