রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

অঘোষিত ‘ফাইনালে’ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুলাই 2021, 04:30 দুপুর • 351 বার পঠিত
অঘোষিত ‘ফাইনালে’ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে উভয় দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। 

শুরুতেই টস পর্ব। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

টেস্ট ও ওয়ানডে সিরিজে সব ম্যাচ জয়ের পর টি-২০ সিরিজও জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। মোহাম্মদ নাইম ও সৌম্য সরকারের ফিফটিতে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে প্রথম টি-২০তে হারায় টাইগাররা।

তবে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওয়েসলে মাধেভেরের ফিফটির পর ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গওয়ে, মুজারাবানির বোলিং তোপে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ।

শেষ ম্যাচ জয়ের লক্ষ্যে দুই দলই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবে। সেদিক থেকে বলা যায় জমজমাট একটি ম্যাচ উপভোগ করতে পারেন ক্রিকেট ভক্তরা।