রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

মোহাম্মদ খাইরুল আমিন • 10 অক্টোবর 2025, 08:24 রাত • 332 বার পঠিত
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

নোয়াখালী, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় অংশ নেন নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসার মরিয়ম সিমি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় জেলা সিভিল সার্জন অফিসার মরিয়ম সিমি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে মতবিনিময় করেন। 

সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৯ টি উপজেলা ও ২ টি পৌরসভার ৯১ টি ইউনিয়নের ২৯১ টি ওয়ার্ডে মোট ৪৮১০ টি কেন্দ্রে ৪৪২৫ টি স্কুল, মাদ্রাসা ও কমিউনিটির সর্বমোট ১২ লাখ ৬ হাজার ৬১৩ জন শিশু রেজিস্ট্রেশন করেছে।