রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

মোহাম্মদ খাইরুল আমিন • 10 অক্টোবর 2025, 08:25 রাত • 214 বার পঠিত
নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

নাটোর, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলায়  আজ বিভিন্ন বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমীর জেলা কার্যালয়ে শুক্রবার সকাল নয়টা থেকে আয়োজিত  প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশ’ শিক্ষার্থী তিনটি গ্রুপে চিত্রাংকন, আবৃত্তি, সংগীত এবং নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান,গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। আগামী ১৪ অক্টোবর সমাপনী দিনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।