রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ইসলাম

নামাযে ঘুমিয়ে রুকু ছুটে গেলে করণীয় কী?

মাসিক আল- কাউসার • 10 মে 2026, 05:04 বিকাল • 166 বার পঠিত
নামাযে ঘুমিয়ে রুকু ছুটে গেলে করণীয় কী?

প্রশ্ন:ক) জনৈক ব্যক্তি ইমামের সাথে নামায আদায় করছিল। দাড়ানো অবস্থায় তার ঘুম এসে যায়। এদিকে ইমাম সাহেব রুকু শেষে সিজদায় যাচ্ছিলেন। তখন সে জেগে উঠে এবং নিজে নিজে রুকু করে ইমামের সাথে সিজদায় শরিক হয়। জানার বিষয় হল, এই ব্যক্তির নামায হয়েছে কি

খ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে শপথ করলে শপথ হবে কি না? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

উত্তর:ক) ঐ ব্যক্তির নামায সহীহ হয়েছে। নামাযে থাকা অবস্থায় ইমামের সাথে কোনো রোকন আদায় করা না হলে ছুটে যাওয়া রোকন একাকী আদায় করে ইমামের সাথে শরিক হওয়াই নিয়ম। তবে নামাযে এভাবে ঘুমিয়ে পড়া উদাসীনতার অন্তর্ভুক্ত। তাই আর কখনো এমনটি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঘুমের চাপ নিয়ে নামাযে না দাঁড়ানোই উচিত।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; রদ্দুল মুহতার ১/৫৯৪

খ) হ্যাঁ, এভাবে কালিমা পড়ে শপথ করলে তা শরীয়তের দৃষ্টিতে কসম বলে গণ্য হবে।

-আলবাহরুর রায়েক ৪/২৮৬; রদ্দুল মুহতার ৩/৭১৫