রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ফের ভয়াবহ হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2020, 06:19 বিকাল • 274 বার পঠিত
নাইজেরিয়ায় ফের ভয়াবহ হামলা

নাইজেরিয়ার বর্নো প্রদেশে জোড়া হামলায় কমপক্ষে ২০ জন সেনা ও ৪০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। এক সপ্তাহের মধ্যে শনিবার আফ্রিকার দেশটিতে তৃতীয়বারের মতো হামলা চালানো হলো। 

এ ঘটনার একদিন আগেই মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে ৮১ জনকে হত্যা করে হামলাকারীরা । তার দুদিন আগে এই বর্নো রাজ্যের একটি গ্রামে আরেকটি হামলায় ৫৯ জনের মৃত্যু হয়।

স্থানীয় সময় সকাল ১১টায় সশস্ত্র হামলাকারীরা রকেট লাঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে মঙ্গুনোতে পৌঁছায়। তারা সরকারি বাহিনীকে তাড়া করে। তারপর অন্তত ২০ জন সেনা সদস্যকে হত্যা করে এবং সেখানে তিন ঘণ্টা অবস্থান নেয়।

ওই বন্দুকযুদ্ধে শতাধিক সাধারণ মানুষ আহত হয়। এলাকায় জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা ও স্থানীয় পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয় হামলাকারীরা। সামরিক কিংবা আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতা করতে বারণ করে বাসিন্দাদের স্থানীয় হাউসা ভাসায় লিফলেট দেয় হামলাকারীরা।
একই সময়ে মোটরসাইকেলে করে এনগানজাইয়ে ঢোকে হামলাকারীরা এবং ৪০ জনের বেশি বাসিন্দাদের হত্যা করে।

উল্লেখ্য, উত্তর পূর্ব নাইজেরিয়াতে হাজার হাজার মানুষকে হত্যা ও লাখ লাখ বাসিন্দাদের বাস্তুচ্যুত করেছে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)। দুটি হামলারই দায় স্বীকার করেছে আইএসডব্লিউএপি।