রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
খেলা

ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার

অনলাইন নিউজ পোর্টাল • 02 মার্চ 2021, 10:56 দুপুর • 448 বার পঠিত
ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার

পেশাদারি ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ প্রায় সব লিগেই খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ, কেবল জার্মানির বুন্দেসলিগা ছাড়া। নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ঘুরে আবারও তিনি ফিরেছেন ইতালিতে।

এবার ফের ইংল্যান্ডে ফেরার সুযোগ ছিল ইব্রার সামনে। পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইউরোপা লিগে প্রতিপক্ষ হিসেবে রেড ডেভিলদের পেয়েছে এসি মিলান। কিন্তু ম্যাচেস্টারে যাওয়া হচ্ছে না সুইডিশ তারকার। উরুতে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিলান স্ট্রাইকার।  

২০১৬/১৮ মৌসুম পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ছিলেন ইব্রা। ইউনাইটেডের হয়ে ৫৩ ম্যাচে ২৯ গোল করেছেন ৩৯ বছর বয়সী তারকা।  

গত রোববার সিরি’আ লিগে রোমার বিপক্ষে মিলানের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়ে ৫৬তম মিনিটে মাঠ ছাড়তে হয় ইব্রাকে। সেই চোটেই আবারও ছিটকে গেলেন তিনি। চলতি মৌসুমে মিলানের জার্সিতে ২১ ম্যাচে ১৬ গোল করেছেন সুইডিশ তারকা।  

ইউরোপা লিগের শেষ ষোলোতে মিলান-ইউনাইটেডের প্রথম লেগ হবে ১১ মার্চ, ওল্ড ট্রাফোর্ডে। ফিরতি লেগ হবে ১৮ মার্চ, সান সিরোতে।  

সিরি’আ লিগে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিলান।