রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

ম্যানচেস্টার ডার্বি: উড়ন্ত সিটিকে মাটিতে নামালো ইউনাইটেড

অনলাইন নিউজ পোর্টাল • 08 মার্চ 2021, 11:04 দুপুর • 1,015 বার পঠিত
ম্যানচেস্টার ডার্বি: উড়ন্ত সিটিকে মাটিতে নামালো ইউনাইটেড

একের পর এক জয়ে রেকর্ড ছুটে চলা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে হারের স্বাদ দিলো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে তাদেরই মাঠে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ফিরেছে উলে গুনার সুলশারের দল।

 

ইতিহাদ স্টেডিয়ামে রবিবার স্থানীয় সময় বিকেলে ম্যাচটি ২-০ গোলে জিতেছে সফরকারীরা। ব্রুনো ফের্নান্দেসের গোলে শুরুতেই রেড ডেভিলসরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুক শ।

 

এ নিয়ে টানা ২২ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রইলো ইউনাইটেড।

গত ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে আসরে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হয়েছিল।

 

লিগে টানা ১৫ ও সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেলো পেপ গুয়ার্দিওলার দল। গত রাউন্ডেই টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড স্পর্শ করেছিল তারা।

 

হারলেও শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বেশ শক্ত অবস্থানেই থাকছে সিটি। ২৮ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে ইউনাইটেড।