রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
জাতীয়

মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2020, 06:32 বিকাল • 1,593 বার পঠিত
মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম মারা গেছেন

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ১১ টায় আব্দুল মোনেম সাহেব ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

গত ১৭ মে বাসায় ‘স্ট্রোক’ করলে আব্দুল মোনেমকে প্রথমে স্কয়ার হাসপাতালে এবং পরে সিএমএইচের ভর্তি করা হয়।

ব্রাক্ষণবাড়িয়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে তার কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।
আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোনেম দুই ছেলে এএসএম মাইনুদ্দিন মোনেম ও এএসএম মহিউদ্দিন মোনেমকে রেখে গেছেন।

মোনেম গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ইগলু আইসক্রিম, এএমএল কন্সট্রাকশন, ম্যাংগো পাল্প প্রোসেসিং, ইগলু ফুডস, ড্যানিস বাংলা ইমালসন, ইগলু ডেইরি প্রোডাক্টস, সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যালস, এএম আসফল্ট এ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিকস, এএম ব্র্যান অয়েল কোম্পানি, সিকিউরিটিজ ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং এএম বেভারেজ।

এ গ্রুপের মালিকানাধীন আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল যাত্রা শুরু করে ২০১৫ সালে।
এএম বেভারেজ ইউনিটের অধীনে কোকাকোলা ব্রান্ডের কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইট বোতলজাত করে আসছে আব্দুল মোনেম লিমিটেড।