রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

মোবাইল ব্যাংকিংয়ে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে চার্জ নেই

অনলাইন নিউজ পোর্টাল • 06 এপ্রিল 2021, 11:52 দুপুর • 1,230 বার পঠিত
মোবাইল ব্যাংকিংয়ে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে চার্জ নেই

বিকাশ, রকেট, নগদের মতো বিভিন্ন এমএফএস সেবায় গ্রাহকরা এখন (পি-টু-পি) প্রতি মাসে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। আর পি-টু-পিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনো চার্জ থাকবে না।

করোনায় প্রকোপে নানা বিধিনিষেধ জারি করায় মোবাইল ব্যাংকিংকে কিছু সুবিধা বাড়াতে রোববার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, এর আগে পি-টু-‌পি প্র‌তিমাসে ৭৫ হাজার টাকা লেন‌দেন করা যেত। তবে বর্তমানে প্রতিবার লেনদেনে সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার টাকা।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবা সবসময় চালু রাখার কথা বলা হয়েছে। এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে হবে ও জীবাণুনাশক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিল পরিশোধের তারিখ লকডাউনের সময়সীমার মধ্যে হলে বিল পরিশোধের তারিখ নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর পাঁচ কর্মদিবস পর্যন্ত বাড়ানো যাবে। এতে কোনো অতিরিক্ত মাশুল ও সুদ আরোপ করা যাবে না।