রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
রাজনীতি

মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল • 04 ফেব্রুয়ারি 2021, 10:12 দুপুর • 407 বার পঠিত
মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর রেজাউল ইসলাম মাখন নামের এক সাজাপ্রাপ্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাখন উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি। তিনি ওই ইউনিয়নের ভররা গ্রামের সবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রেজাউল ইসলাম মাখনের বিরুদ্ধে দুটি চেক জালিয়াতির মামলা রয়েছে। একটি মামলায় দেলদুয়ার আদালতের বিচারক ১০ লাখ টাকা পরিশোধ ও ১০ মাসের সাজার রায় দেন। ওই মামলাসহ মাখন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বুধবার সন্ধায় মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) এনামুল ও মনিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভবরা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র আরো জানায়, মাখন একাধিক মামলার আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগও রয়েছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আজিম খান বলেন, 'রেজাউল ইসলাম মাখন সাজাপ্রাপ্ত মামলাসহ দুটি মামলার গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।'