রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
পর্যটন

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের জনসচেতনতামূলক সভা

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2025, 06:52 বিকাল • 255 বার পঠিত
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের জনসচেতনতামূলক সভা

পটুয়াখালী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাজমুল আহসান এবং পুলিশ পরিদর্শক মো. আহাদুজ্জামান শেখ।

আরও উপস্থিত ছিলেন শিক্ষক আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্না, জামাল হোসেন, নিতাই চন্দ্র রায়, নিজামউদ্দিন, মুকুল হায়দার, শামিম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করেন।

এছাড়া পর্যটন বিকাশে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের করণীয়-বর্জনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।