রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
এডিটর`স চয়েস

কুয়াকাটায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা, হোটেল বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 01 এপ্রিল 2021, 09:52 সকাল • 366 বার পঠিত
কুয়াকাটায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা, হোটেল বন্ধ

করোনাভাইরাসের  সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল হোটেল দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। একই সঙ্গে কুয়াকাটায় সর্বস্তরের পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার (১এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকরকরোনাভাইরাসের  সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে পর্যটন কেন্দ্র  থাকবে।
বুধবার রাত থেকে কুয়াকাটা পৌরশহরের বিভিন্ন পয়েন্টে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ ভিন্ন ভিন্ন ভাবে মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করেছে।

এছাড়া কুয়াকাটা আবাসিক হোটেল খান প্যালেসে মহিপুর থানা ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে স্থানীয় হোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সদস্য এবং অন্যান্য ব্যবসায়ী-সুশীল সমাজ প্রতিনিধিদের নিয়ে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে আলচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় অন্যান্য ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে খোলার অনুরোধ করা হয়। স্থানীয় বিভিন্ন হোটেল মালিক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, দেশব্যাপী করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল হোটেল-মোটেল বন্ধ এবং দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশ যৌথ ভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবেন।