রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
জাতীয়

কর্মজীবী মানুষের আগমনে, কর্মচঞ্চল হয়ে উঠছে ঢাকা

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2020, 07:57 বিকাল • 1,267 বার পঠিত
কর্মজীবী মানুষের আগমনে, কর্মচঞ্চল হয়ে উঠছে ঢাকা

শনিবার (৬ জুন) রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, বাসে-ট্রেনে আবার কেউ কেউ ফিরছেন লঞ্চে। সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষকে ফিরতে দেখা যায়।  আর বাস ও ট্রেনের তুলনায় লঞ্চের যাত্রী ছিল মোটামুটি বেশি।

চলাচলে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। অনেকের মুখেই নেই মাস্ক।এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানায়, জীবাণুমুক্ত টানেলের ভেতর দিয়ে যাত্রীদের টার্মিনালে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাতে চিহ্নিত করে দেওয়া হয়েছে আসন।

এদিকে সীমিত আকারে গণপরিবহণ চলাচলের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। ঢাকায় প্রবেশে বিভিন্ন রুটে চলাচলের জন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।