রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2025, 06:48 বিকাল • 260 বার পঠিত
খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

খুলনা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খুলনায় ইজিবাইকের ধাক্কায় মো. মুনতাজিন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেলে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইসগেট এলাকায় একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইকচালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

শিশু মুনতাজিন দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সে মারা যায়।

তিনি বলেন, এর আগে জনতা ইজিবাইকচালক আসাদুল ইসলামকে মারধর করে। পরে ইজিবাইকসহ তাকে থানায় সোপর্দ করে। চালক আসাদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।