রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 26 এপ্রিল 2026, 11:51 দুপুর • 117 বার পঠিত
জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়পুরহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে । 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাফিউজ্জামান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন, অচিন্ত কুমার মোহন্ত, নাজিমুদ্দিন সোহেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম মাসুদ, ওয়াহেদ গনী, মাসুদুজজ্জামান মাসুদ।

জয়পুরহাট সদর উপজেলার  উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়েছে  মাষ্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে পেঁচুলিয়া  আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়েছে জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।