রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ

মোহাম্মদ খাইরুল আমিন • 19 অক্টোবর 2025, 12:14 দুপুর • 205 বার পঠিত
জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সদস্য সন্তানদের জন্য দুই দিনব্যাপী শিশু আনন্দমেলায় খেলাধূলা, যাদু ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। 

সকালে শিশুরা দৌড়, অংক দৌড়, এয়ারগান শুটিংয়ে অংশ নেয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গান ও বিশিষ্ট যাদু শিল্পী জুয়েল আইচের যাদু দেখে শিশুরা মুগ্ধ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন।

ক্রীড়া উপ-কমিটির সদস্য আনোয়ার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ ছাড়াও ক্রীড়া উপ-কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, মফিজুর রহমান খান বাবু, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সিনিয়র ও নতুন সদস্যদের উপস্থিতিতে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।  

শিশুদের পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। আগামীকাল ১৯ অক্টোবর রোববার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোরে সদস্যদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।