রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প '২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
খেলা

জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

অনলাইন নিউজ পোর্টাল • 14 জানুয়ারী 2021, 09:08 রাত • 951 বার পঠিত
জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সঙ্গে ২২-২২ গোলে ড্র করার পরও রেফারির সিদ্ধান্তে চ্যাম্পিয়ন শিরোপা ওঠে আনসারের হাতে।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘খেলায় ২২-২২ গোলে সমতা থাকাকালে দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে রেফারীর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব এর খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। 

নির্ধারিত সময়ে তারা মাঠে ফিরে খেলায় অংশ গ্রহণ না করায় টুর্নামেন্টের  নিয়মানুসারে খেলা পরিচালনা কারী রেফারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জয়ী ঘোষণা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রবিউল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চাপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইমু সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংকের এসএভিপি সঞ্জীব চ্যাটার্জী।