রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
রাজনীতি

জামিনে মুক্ত বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার হওয়া ছাত্ররা!

অনলাইন নিউজ পোর্টাল • 27 ডিসেম্বর 2020, 07:23 বিকাল • 270 বার পঠিত
জামিনে মুক্ত বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার হওয়া ছাত্ররা!

বন্দির একমাস পর জামিনে মুক্তি পেয়েছে বায়তুল মোকাররম থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্ররা!হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার হয়েছিলেন তারা।

আজ (২৭ ডিসেম্বর) রবিবার বিকেল ৩টায় সিএমএম কোর্টের বিজ্ঞ বিচারক তাদের জামিনে মুক্তি দেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ নভেম্বর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুমতি ছাড়া বিক্ষোভ করলে পুলিশ গ্রেফতার করে তাদের।

মাওলানা শরীফ হোসেন জানান, গ্রেপ্তার করা হয়েছিল মোট ২৩ জন শিক্ষার্থীকে। এর মাঝে ১৮ জনের জামিন লাভ হয়েছে। এছাড়া বাকি পাঁচজন শিশু হওয়ায় আগামী জানুয়ারিতে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, একসাথেই সবার জামিন লাভ হতো। তবে শিশুদের কোর্ট বন্ধ থাকায় এখনই জামিন হচ্ছেনা এ পাঁচ শিশুর।